খাগড়াছড়িতে আনসার ও ভিডিপির ৩ হাজার ভাতা ভোগীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে আনসার ভিডিপি ভাতাভোগীদের মাঝে সকাল দশটায় খাগড়াছড়ি পোর টাউন হলে এ আনসার ভিডিপি’র মহাপরিচালকের পক্ষ থেকে ৩ হাজার ৬শ ৬৫ জন সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি ড: মোহাম্মদ সাইফুর রহমান উপ মহাপরিচালক চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ ঈদ সামগ্রী সদস্যদের মাঝে বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, পাহাড়ে আনসার ভিডিপি সদস্য’রা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগসহ সব দুর্যোগে কাজ করছে আনসার সদস্যরা। তাই মহাপরিচালক পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে এখানকার সকল ভাতাভোগীদের ঈদের পূর্বে ঈদ সামগ্রিক প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করছেন।
বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা কমান্ডেন্ট মোহাম্মদ আরিফুর রহমান সভাপত্বিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি কুমিল্লা টিলা আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমমার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভিন।
ঈদ সামগ্রীতে । সেমাই, চিনি, সুজি, তেল, নুডুলস, চাল, গুড়া দুধ সহ আটটি আইটেম রয়েছে। ভাতাভোগীরা ঈদুল আযহা উপলক্ষ্যে ঈদ সামগ্রী পেয়ে মহা খুশি। তারা মহাপরিচালক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































